কোন সেবার (বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট) রিপোর্ট, "নেই" না "এসেছে", রিপোর্টের সময়, প্রায় ১ কিলোমিটারের একটি এলাকার কেন্দ্রবিন্দু এবং সেই এলাকার থানা/উপজেলা ও জেলার নাম। আপনার সঠিক লোকেশন সার্ভারে পাঠানো হলেও সংরক্ষণের আগেই তা প্রায় ১ কিমি এলাকায় রূপান্তর করা হয়।
নাম, ফোন নম্বর, ইমেইল বা আপনার আইপি ঠিকানা। স্প্যাম ঠেকাতে আইপি ঠিকানার একটি একমুখী এনক্রিপ্টেড রূপ (hash) রাখা হয়, যা প্রতিদিন বদলে যায় এবং যা থেকে আপনার আইপি বের করা যায় না।
বারবার লোকেশন না চাওয়ার জন্য আপনার বেছে নেওয়া এলাকা, পছন্দের সেবা ও একটি র্যান্ডম আইডি আপনার ব্রাউজারেই থাকে। শেয়ার কার্ডের ছবি আপনার ফোনেই তৈরি হয়, সার্ভারে যায় না। ব্রাউজারের ডেটা মুছে দিলে এগুলোও মুছে যাবে।
প্রতিটি রিপোর্ট ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। তবে প্রতিদিনের এলাকাভিত্তিক সংক্ষিপ্ত হিসাব (কত রিপোর্ট, গড়ে কত সময় সেবা ছিল না) স্থায়ীভাবে রাখা হয় এবং ওপেন ডেটা হিসেবে ডাউনলোড করা যায়। এতে কোনো ব্যক্তিগত তথ্য থাকে না।
ম্যাপ: © OpenStreetMap অবদানকারী, © CARTO।
থানা/উপজেলার সীমানা: geoBoundaries (CC BY 4.0), মূল তথ্য: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) / OCHA।
বাংলা এলাকার নাম: bangladesh-geojson (ODbL)।
এই সাইটের তথ্য জনগণের দেওয়া রিপোর্ট থেকে তৈরি আনুমানিক হিসাব, সরকারি বা বিতরণ কোম্পানির তথ্য নয়।